১৫ ফেব্রুয়ারি ২০২১ - ০৩:৩৯
আবহা বিমানবন্দরে আবারও ইয়েমেনি বাহিনীর হামলা

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন: ইয়েমেনের ড্রোন ইউনিট আজ (রোববার, ১৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের দক্ষিনাঞ্চলে অবস্থিত ‘আবহা’ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ‘ইয়াহিয়া সুরাই’ সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে সফল হামলার তথ্য দিয়েছেন। এ হামলায় ‘সামাদ ৩’ ও ‘কাসেফ ২ কে’ মডেলের দু’টি ড্রোন ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন: ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অবৈধ আগ্রাসন ও অবরোধের স্বাভাবিক জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

ব্রিগেডিয়ার ইয়াহিয়া সুরাই বলেন: সৌদি আরব যে সকল স্থাপনা ও বিমানবন্দরগুলোকে তাদের সামরিক লক্ষ্যে পৌঁছুতে ব্যবহার করে থাকে আমরা সে সকল এলাকা থেকে দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ জনগণের প্রতি আবারও আহবান জানাচ্ছি।

প্রসঙ্গত, বিগত ১ সপ্তাহে এ নিয়ে বেশ কয়েকবার ইয়েমেনি ড্রোন হামলার শিকার হল আবহা আন্তর্জাতিক বিমানবন্দর।#176